Logo
Logo
×
   

রাজধানী

অটোরিকশা নিয়ন্ত্রণ দাবিতে গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:১১ এএম

অটোরিকশা নিয়ন্ত্রণ দাবিতে গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’

সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নিরাপদ বিকল্প গণপরিবহণ ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতনের বাসিন্দারা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে গুলশান ২ নম্বর চত্বরে অনুষ্ঠিত ‘গণজারণ সমাবেশ' থেকে এ দাবি করেন তারা। 

গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন আবাসিক এলাকার বিশষ্টি ব্যক্তিরা সমাবেশে বক্তৃতা করেন।

এ সময় তারা ৫ দফা দাবির সমর্থন করেন।

সমাবেশের মূল আয়োজক গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, আমরা অটোরিকশা বা কারো রুটি-রুজির বিরুদ্ধে নই। তবে রিকশার ওপর নির্ভর করে একটা দেশ চলতে পারে না। পৃথিবীর কোনো দেশে এমনটা নেই। কাজেই এ অবৈধ অটোরিকশা তুলে দিতে হবে এবং চালকদের জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। কারণ আমরা চাই নিরাপদ সড়ক।  

তিনি বলেন, আমাদের দেশের অন্যতম সমস্যা হচ্ছে অসহনীয় যানজট, অনিয়ন্ত্রিত পরিবহণ ব্যবস্থা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দরকার প্রশিক্ষিত একটা জনগোষ্ঠী, যা আমাদের দেশে অনুপস্থিত। এ কারণে বিদেশি বিনিয়োগ হচ্ছে না। 

তাই এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম