Logo
Logo
×

Advertisement

রাজধানী

বাড্ডা ও রূপগঞ্জে গুলিবিদ্ধ ২

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

বাড্ডা ও রূপগঞ্জে গুলিবিদ্ধ ২

ফাইল ছবি

Advertisement

রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। একই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। পৃথক দুটি ঘটনায় আহত দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

‎বাড্ডায় গুলিবিদ্ধ ড্রাইভার

‎রাজধানীর বাড্ডা থানাধীন হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রানা (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ৩৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

‎রানা পেশায় ড্রাইভার। তার বাবার নাম মৃত আব্দুর রব। তার বর্তমান ঠিকানা কাজীবাড়ি, নতুন বাজার, ভাটারা, ঢাকা। স্থায়ী ঠিকানা নোয়াখালীর মাইজদী।

‎আহত রানা জানান, শনিবার বিকাল ৩টার দিকে উত্তর বাড্ডায় তার ভাই জয়ের বাসায় দাওয়াত খেতে যান। পরে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে এক ছোট ভাই ও জয়ও ছিলেন। রাত ১০টার দিকে বাসার দরজায় টোকা দেওয়া হয়। ভেতর থেকে ‘কে’ জানতে চাওয়া হলেও বাইরে থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি।

‎রানা জানান, তিনি বিছানায় শুয়েছিলেন। একপর্যায়ে জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মেইন দরজার কাছে চলে যান। তখন হঠাৎ বাসার ভেতরের দরজা দিয়ে একই এলাকার বাসিন্দা তামিমসহ আরও দুজন প্রবেশ করেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার ডান পায়ের হাঁটুর উপরে লাগে। গুলি করেই তারা দ্রুত পালিয়ে যান।

‎‎‎পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

‎রানার স্বজনদের অভিযোগ, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা চাইতেন। তামিমের বাবার নাম সিরাজুল ইসলাম। রানা তাকে জানিয়ে দেন, কোনো চাঁদা দেওয়া হবে না। চাঁদা না দেওয়ার কারণেই এ গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

‎‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

‎রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত

‎এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দা এলাকায় তার ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।

‎‎আহত তমিজ উদ্দিনের বাবার নাম হযরত আলী। বর্তমান ঠিকানা গোলাকান্দা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। স্থায়ী ঠিকানা নরসিংদীর মাধবদী থানার খিদিরকান্দি গ্রামে। তিনি পেশায় ফোম ব্যবসায়ী।

‎‎তমিজের স্ত্রী লাভলি আক্তার জানান, তার স্বামী মাঝরাতে চা পান করতে বাসার নিচে যান। তাদের বাসার নিচে সারারাত দোকান খোলা থাকে। বাসাটি দ্বিতীয় তলায়। রাত ২টা ৩০ মিনিটের দিকে নিচে গিয়ে তিনি ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দলকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সবার মুখ ঢাকা ছিল।

‎লাভলি আক্তার জানান, তার স্বামী তাদের দেখে ভয় পেয়ে চিৎকার দিলে দলটি তাকে রামদা দিয়ে কোপ দিতে যায়। তখন তিনি দৌড়ে বাসায় ঢোকার চেষ্টা করেন। এ সময় তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম পায়ের হাঁটুর উপরে লাগে।

‎‎স্বামীর চিৎকার শুনে লাভলি আক্তার ছেলেদের নিয়ে নিচে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

‎লাভলি আক্তার আরও জানান, তাদের বাসার নিচে একটি এনজিও ব্যাংক রয়েছে। ওই ব্যাংকে ডাকাতি করতেই সংঘবদ্ধ দলটি এসেছিল বলে তাদের ধারণা। তার স্বামী ডাকাতদের দেখে ফেলায় তার ওপর হামলা চালানো হয়েছে বলে তারা মনে করছেন।

‎চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ আহত ব্যক্তি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম