Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীর মেস থেকে জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

রাজধানীর মেস থেকে জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিক চন্দ্র পাল। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর বংশাল থানাধীন চানখাঁরপুলের কায়েতটুলি এলাকার একটি মেস থেকে অনিক চন্দ্র পাল নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কায়েতটুলি বি কে গাঙ্গুলী লেনের ওই ছাত্র মেস থেকে তার লাশটি উদ্ধার করা হয়। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক ধারণা, প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেট জেলার শিবপুর উপজেলায়। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎ঘটনার বর্ণনা দিয়ে মেস সদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, সোমবার থেকেই অনিকের তেমন সাড়াশব্দ বা খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অনিকের এক ব্যাচমেট তাকে ফোনে না পেয়ে মেসে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে তারা দুজন মিলে অনিকের রুমে গিয়ে দীর্ঘক্ষণ দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি।

‎জয় ভূঁইয়া আরও বলেন, দরজা ভেতর থেকে বন্ধ থাকায় আমাদের সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকাতেই অনিককে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। সঙ্গে সঙ্গে দরজা খুলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎সহপাঠী ও মেস সদস্যদের সূত্রে জানা যায়, দুদিন আগে অনিকের সঙ্গে তার প্রেমিকার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে অনিক তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন এবং ফোন বন্ধ রাখেন। এরপর থেকেই তিনি মেসে একা চুপচাপ সময় কাটাচ্ছিলেন।

‎খবর পেয়ে দ্রুত ঢামেক হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি বলেন, শিক্ষার্থীরা বিষয়টি জানানোর কিছুক্ষণের মধ্যেই আমি হাসপাতালে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আমাদের শিক্ষার্থী আর বেঁচে ছিল না।

সহকারী প্রক্টর আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তার বাবার সঙ্গেও কথা বলা হয়েছে। স্বজনরা আসার পর মেডিকেল ও থানার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‎ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

আরও পড়ুন

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম