হাজারীবাগে ভাঙা পানির ট্যাংকিতে এয়ারগান উদ্ধার
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগে ময়লার স্তূপের ওপর পড়ে থাকা একটি ভাঙা পানির ট্যাংকির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে হাজারীবাগ থানাধীন বউবাজার সাকিনের কলার আড়তের পাশে বায়তুল আমান মসজিদের পেছনে ময়লার স্তূপের ওপর থাকা ভাঙা পানির ট্যাংকির ভেতর থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি মশাররফ হোসেন জানান, ওই এলাকায় ময়লার স্তূপের ওপর একটি ভাঙা পানির ট্যাংকি পড়ে ছিল। সেখানে মরিচা ধরা একটি এয়ারগান পাওয়া যায়। তল্লাশির একপর্যায়ে ভাঙা পানির ট্যাংকিটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করা হয়। তবে এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়।
