Logo
Logo
×

Advertisement

রাজধানী

মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

ফাইল ছবি।

Advertisement

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। নিরাপত্তার কারণে সাময়িকভাবে সার্ভিস বন্ধ রেখে ত্রুটি মেরামত করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে ত্রুটি ঠিক করার পর সকাল ৮টা ৩ মিনিটে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার পথে একটি মেট্রোরেলের পেছনের দিকের একটি দরজা খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে নির্ধারিত রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সার্ভিস স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

আইপিডির সংলাপে বক্তারা মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

মেট্রোরেল: জাপাননির্ভর কাঠামো নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞরা

মেট্রোরেল: জাপাননির্ভর কাঠামো নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞরা

আরও তিন মেট্রোরেল

আরও তিন মেট্রোরেল

মেট্রোময় নগরের পথে ঢাকা

২০৩২ সালে যাত্রা শুরু মেট্রোময় নগরের পথে ঢাকা

মেট্রোরেলে এডিবির দ্বিগুণ খরচ জাপানের

মেট্রোরেলে এডিবির দ্বিগুণ খরচ জাপানের

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম