Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডিএনসিসি প্রশাসক

মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

মিরপুরে টিকাকেন্দ্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Advertisement

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় শিশুদের স্বাস্থ্যসেবা ও টিকা প্রদানকারী প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। হামলায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করতে ইতিমধ্যে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, হামলার খবর পেয়ে তিনি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা না গেলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গে কথা বলে জানা গেছে যে শাহ আলী থানায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ভাঙচুরের পর টিকাদান কার্যক্রম ব্যাহত হবে কি না; এমন প্রশ্নে প্রশাসক আশ্বস্ত করে বলেন, সেখানে ইতোমধ্যেই টিকাদান কর্মসূচি পুনরায় শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন এবং এ ক্ষেত্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

দীর্ঘ সময় ধরে স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটলেও তা প্রতিরোধ করতে না পারার বিষয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, কেন্দ্রটি কোনো স্থায়ী অট্টালিকা ছিল না, মূলত টিনশেড দিয়ে তৈরি একটি স্থাপনা ছিল। তবে স্থাপনা যেমনই হোক, এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার কোনো সমর্থন নেই এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

মোহাম্মদপুরে জমি দখল কেন্দ্র করে হামলা-ভাঙচুর

মোহাম্মদপুরে জমি দখল কেন্দ্র করে হামলা-ভাঙচুর

হামাসের হামলার আগেই ইসরাইলকে সতর্ক করেছিল মিসর

দ্য আটলান্টিকের প্রতিবেদন হামাসের হামলার আগেই ইসরাইলকে সতর্ক করেছিল মিসর

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম