Logo
Logo
×
   

কর্পোরেট নিউজ

আনোয়ারুল হক মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

আনোয়ারুল হক মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত

মো. আনোয়ারুল হক, চেয়ারম্যান নির্বাহী কমিটি: ফাইল ছবি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. আনোয়ারুল হক ব্যাংকটির নির্বাহী কমিটির  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সম্প্রতি তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন মেয়াদে ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে কৌশলগত নির্দেশনা দিয়েছেন। তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। বরেণ্য এই ব্যবসায়ী লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত তিনি। ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল হক গুলশান ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং উত্তরা মডেল ক্লাব লিমিটেডের সদস্য। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .