Logo
Logo
×
   

কর্পোরেট নিউজ

নগদের প্রধান কার্যালয়ে শুরু হলো দুই দিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৪৫ এএম

নগদের প্রধান কার্যালয়ে শুরু হলো দুই দিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন

দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তার কর্মীদের জন্য প্রথমা ডটকম-এর সঙ্গে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। 

সোমবার (১০ আগস্ট) রাজধানীর বনানীতে নগদ লিমিটেড-এর প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এ আয়োজন শুরু হয়েছে। মূলত নগদের কর্মীদের বাংলাদেশের সেরা সব বই কেনার সুযোগ করে দিতে ভিন্নধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এদিন, অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’-এর এ আয়োজন শুরু হয়। এ সময় প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদসহ নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নগদ-প্রথমা বইবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ বলেন, বর্তমানে মানুষের মধ্যে পড়ার প্রবণতা কমে গেছে। পড়ালেখা ও শিক্ষার মাধ্যমে একটি সমাজ এগিয়ে যায়। যে কারণে সময় বদলে গেলেও পড়া বা জানার কোনো বিকল্প নেই। কোনো জাতি ভালো করতে পারে একমাত্র পড়ার মাধ্যমেই। এ সময় তিনি উভয় প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও ভালো ও কার্যকর করার ওপর জোর দেন এবং কর্মীদের বই পড়তে উৎসাহিত করেন। 

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ছোটবেলা থেকে তিনি বই পড়ায় অভ্যস্ত। তবে বই পড়ার সঙ্গে সঙ্গে বাস্তবের সঙ্গে সেই অর্জিত জ্ঞানের প্রয়োগ জরুরি বলে তিনি মনে করেন। 

তিনি বলেন, এখন অনেকের মধ্যেই বই পড়ার অভ্যাস কমে গেছে। করপোরেট জীবনের বিভিন্ন ব্যস্ততা ও একঘেয়েমির মধ্যে এই আয়োজন কর্মীদের একটু ভিন্ন অনুভূতি দেবে বলে তিনি বিশ্বাস করেন। 

প্রথমা থেকে প্রকাশিত সব দেশি বই নগদ-প্রথমা বইবন্ধনে নগদ কর্মীদের জন্য ২০ শতাংশ ছাড়ে কেনার সুযোগ থাকছে এই মেলায়। এ ছাড়া বিদেশি বইয়ের ওপর থাকবে ৫ শতাংশ মূল্যছাড়। আর নগদের বাংলা কিউআর কোড-এর মাধ্যমে পেমেন্ট করা গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৫ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন নগদের হেড অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম। নগদের হিউম্যান রিসোর্সেস ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে দুইদিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়।

এর আগে, ২০২৪ সালের জানুয়ারি মাসে একই ধরনের আয়োজন করে নগদ ও প্রথমা ডটকম। সেবারও নগদের কর্মীদের মধ্য থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .