Logo
Logo
×
   

কর্পোরেট নিউজ

প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমঝোতা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সমঝোতা

ব্যাংকিং সেবা আরও সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের শিক্ষা খাতভিত্তিক উদ্যোগ প্রাইম একাডেমিয়ার আওতায় এ চুক্তি করা হয়েছে।

এই অংশীদারত্বের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে টিউশন ফি সংগ্রহ, প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক হিসাব, বেতন ব্যবস্থাপনা, বিশেষ সঞ্চয়ী হিসাব, প্রয়োজনভিত্তিক ঋণসুবিধা, অগ্রাধিকারভিত্তিক ক্রেডিট কার্ড সেবাসহ বিভিন্ন নন-ব্যাংকিং ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের সুযোগ।

সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান উপস্থিত ছিলেন। এ সময় তারা স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এমএম মাহবুব হাসান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের জন্য প্রাইম ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সুবিধাগুলো তুলে ধরেন এমএম মাহবুব হাসান। তিনি বলেন, প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে গিয়ে শিক্ষা খাতের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা তৈরি করা সময়ের দাবি। এক্ষেত্রে আর্থিক সেবায় প্রবেশাধিকার, আর্থিক স্বাক্ষরতা ও গ্রাহকবান্ধব ডিজিটাল সেবাকে সমান গুরুত্ব দিতে হবে।

প্রাইম ব্যাংক বলছে- শিক্ষা খাতকে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে তারা। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর লক্ষ্য রয়েছে।

প্রাইম একাডেমিয়ার মাধ্যমে শ্রেণিকক্ষের সঙ্গে আর্থিক ব্যবস্থার সংযোগ আরও জোরদার করতে চায় প্রাইম ব্যাংক। এর মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও প্রতিষ্ঠানের জন্য সহজ ও নির্বিঘ্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

প্রাইম ব্যাংকের এ উদ্যোগে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক সাক্ষরতাকে শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষা খাতে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আর্থিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার প্রত্যাশা করছে ব্যাংকটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .