Logo
Logo
×
   

কর্পোরেট নিউজ

জিএসপি ফাইন্যান্স ও বাংলা কারসের মধ্যে চুক্তি স্বাক্ষর

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

জিএসপি ফাইন্যান্স ও বাংলা কারসের মধ্যে চুক্তি স্বাক্ষর

সংগৃহীত ছবি

অটোমোবাইল খাতের গ্রাহকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা দিতে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি ও বাংলা কারস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে জিএসপি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওয়াহিদুল ইসলাম এবং বাংলা কারস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. আব্দুস সাত্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বাংলা কারসের গ্রাহকরা জিএসপি ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি কেনার ক্ষেত্রে দ্রুত ও আকর্ষণীয় সুদহারে অটো লোনসহ বিভিন্ন বিশেষ আর্থিক সুবিধা নিতে পারবেন। এর ফলে সহজ ও সুবিধাজনক অর্থায়নের মাধ্যমে গাড়ি কেনার সুযোগ আরও বাড়বে।

উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ চুক্তির মাধ্যমে গ্রাহকদের উন্নত আর্থিক সেবা দেওয়ার পাশাপাশি দেশের অটোমোবাইল খাতের বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

অটো লোন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি রাজধানীর আরও কয়েকটি অটোমোবাইল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে জিএসপি ফাইন্যান্স। প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স মটরস বে, স্টার্কউড অটোস, আরিজ কর্পোরেশন, ভার্সেটাইল ট্রেডিং ইন্টারন্যাশনাল এবং বিগ হুইল অ্যান্ড কোম্পানি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি এবং সংশ্লিষ্ট অটোমোবাইল প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .