Logo
Logo
×
   

কর্পোরেট নিউজ

বৃক্ষরোপণ ও পরিচর্যায় ক্লেমন-এর সবুজায়ন শিক্ষাবৃত্তি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম

বৃক্ষরোপণ ও পরিচর্যায় ক্লেমন-এর সবুজায়ন শিক্ষাবৃত্তি

ক্লেমন Green Wave আয়োজন করছে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’। এক দিনে দেশের ৮টি বিভাগজুড়ে রোপণ করা হবে এক লাখ GI ফলের গাছ ও দেশীয় গাছ, যা একদিকে দেশের সবুজায়নে ভূমিকা রাখবে, অন্যদিকে সংরক্ষণ করবে বাংলাদেশের আঞ্চলিক ঐতিহ্য।

তবে শুধু গাছ রোপণ করলেই সবুজ ভবিষ্যৎ নিশ্চিত হয় না। কারণ বাংলাদেশে প্রতিবছর নানা বৃক্ষরোপণ কর্মসূচিতে অসংখ্য গাছ রোপণ করা হলেও পরবর্তী সময়ে নিয়মিত যত্ন ও পরিচর্যার অভাবে অনেক গাছই টিকে না। এই বাস্তবতাকে সামনে রেখে, রোপণের পর গাছগুলোর পরিচর্যা ও বেড়ে ওঠা নিশ্চিত করতে ক্লেমন নিয়েছে এক অভিনব উদ্যোগ- ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর প্রোগ্রাম।

এই প্রোগ্রামের আওতায় দেশের ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১,৫০০ শিক্ষার্থী যুক্ত হবে ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর হিসেবে। তারা নিয়মিত গাছগুলোর যত্ন নিবে এবং গাছের বেড়ে ওঠার অগ্রগতি সম্পর্কে ক্লেমনকে জানাবে।

এই দায়িত্বের স্বীকৃতি দিতে এবং এই কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে টানা দুই বছর তাদের দেওয়া হবে ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি। এভাবেই একটি গাছের যত্ন নেওয়ার দায়িত্বের সঙ্গে শিক্ষার্থীদের হাত ধরে বেড়ে উঠবে একটি সবুজ বাংলাদেশ আর ক্লেমন-এর সাথে তাদের নিজেদের স্বপ্নও পাবে সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .