Logo
Logo
×
   

সারাদেশ

আনন্দ ভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরলেন ২ যুবক

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পিএম

আনন্দ ভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরলেন ২ যুবক

ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা লালন শাহ ব্রীজ এর প্রবেশ মুখ গোল চত্বরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তারা নিহত হয়। 

নিহতরা হলেন— মিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সিমা খাতুনের পুত্র সিয়াম (২০) ও আব্দুল কুদ্দুসের পুত্র রশিদ (২৩)।

সূত্র জানিয়েছে, শুক্রবার থাকায় তারা আনন্দ ভ্রমণে আসে ভেড়ামারার লালন শাহ ব্রীজ, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায়। প্রয়োজনীয় ঘোরাঘুরি শেষ করে তারা মোটরসাইকেলে করে ফিরে যাচ্ছিলেন মিরপুরের নিজ বাড়িতে। তারা লালন শাহ ব্রীজ এর প্রবেশ মুখ গোল চত্বরে আসা মাত্র‌ই কুষ্টিয়া থেকে আসা একটি ঘাতক ট্রাক মুখোমুখি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হয়। 

পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান জানান, তারা ঘুরতে এসে ট্রাকের মুখোমুখি পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .