Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালী-৬

বাবার চেয়ে ১৮ গুণ বেশি টাকা এনসিপির প্রার্থী হান্নান মাসউদের

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

বাবার চেয়ে ১৮ গুণ বেশি টাকা এনসিপির প্রার্থী হান্নান মাসউদের

বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ও ছেলে হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে লড়াইয়ে নেমেছেন বাবা ও ছেলে। তবে দুজন দুই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবা সুপ্রিম পার্টির প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক, আর ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

গত সোমবার শেষ দিনে (২৯ ডিসেম্বর) আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। দাখিল করা নির্বাচনি হলনাফায় দেখা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ বেশি টাকা রয়েছে হান্নান মাসউদের। 

আমিরুল ইসলাম রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার কাছে টাকা রয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা। আর ছেলে হান্নান মাসউদ উল্লেখ করেছেন, তার কাছে রয়েছে ৩৫ লাখ টাকা। সে হিসাবে, বাবার চেয়ে ছেলের কাছে টাকা রয়েছে ১৮ গুণ বেশি। 

হলফনামায় হান্নান মাসউদ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে আলিম পাশ উল্লেখ করে ঢাকায় ডিজেল্যান্ট গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক উল্লেখ করেন। এখান থেকে তার আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এছাড়াও বন্ড, ঋণপত্র খাতে ১ লাখ টাকা, স্বর্ণালংকার ৮ লাখ টাকা, আসবাবপত্র ১ লাখ টাকার।  

অন্যদিকে বাবা আমিরুল ইসলাম আবদুল মালেকের ইলেকট্রনিকসের মূল্য ২৫ হাজার টাকা, আসবাবপত্র ৭৫ হাজার টাকা উল্লেখ করেছেন।  

হলফনামায় হান্নান মাসউদের বয়স ২৫ বছর এবং তার বাবা আবদুল মালেকের বয়স ৬৫ বছর। হলফনামা অনুযায়ী বাবা-ছেলে দুজনই বসবাস করেন হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের উত্তর সাগরিকা গ্রামে।

উল্লেখ্য, বাড়িতে ভাঙাচোরা ঘর ভেঙে এখন পাকা ঘর করা হচ্ছে। বাড়ির সামনে ও পেছনে রয়েছে দুটি ছোট আকারের পুকুর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

Live Icon সর্বশেষ
সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান ডয়চে ভেলেকে তারেক রহমান ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম খুলল জনপ্রশাসন মন্ত্রণালয় রংপুর বিভাগে ঝুঁকিতে ২৫৬১ কেন্দ্র, ৬ স্তরের নিরাপত্তা