সুখবর পেলেন আরও এক বিএনপি নেতা
Advertisement
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে দলটি। একই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্য পদসহ আগের সব সাংগঠনিক দায়িত্ব পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পর্যালোচনা এবং সাংগঠনিক স্বার্থ বিবেচনায় সেলিম আহম্মেদ তুলিপের বিরুদ্ধে জারি করা অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব সাংগঠনিক কার্যক্রমে আগের মতোই দায়িত্ব পালন করতে পারবেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাঘাটা উপজেলায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেলিম আহম্মেদ তুলিপ। তার পুনর্বহালের খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও নতুন উদ্দীপনা ফিরে এসেছে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, কেন্দ্রীয় নেতৃত্বের এ সিদ্ধান্তে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করেন।
এ ব্যাপারে সেলিম আহমেদ তুলিপ বলেন, আমাকে মিথ্যা অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছিল, দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
উপজেলা ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসসহ একাধিক নেতা জানান, কেন্দ্রীয় নেতৃত্বের এ সিদ্ধান্তে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে।
এর আগে ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তারা হলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও কালুখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগম ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শিল্পী খাতুন।
