Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবন্ধী হত্যায় জড়িত ৫ আসামি গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

প্রতিবন্ধী হত্যায় জড়িত ৫ আসামি গ্রেফতার

মো.সোহেল (৪১) হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছবি: যুগান্তর

Advertisement

সোনারাগাঁয়ের শারীরিক প্রতিবন্ধী মো.সোহেল (৪১) হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় অবস্থিত পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এসব তথ্য জানান। 

গ্রেফতাররা হলেন- সুজন মিয়া (৩৩), মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), মো. দুলাল মিয়া (৪৫), মো. আব্দুর রহিম মিয়া (৫৫) ও আবুল কাশেম (৪০)।  সুজন ও হীরা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জেলা পিবিআই ছায়া তদন্ত শুরু করে।  পিবিআইয়ের এসআই পুলক তথ্য প্রযুক্তির সহায়তায় সুজন ও হীরাকে যথাক্রমে সোনারগাঁও ও আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে। 

গ্রেফতাররা পুলিশকে জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে সুজন নানাখীবাজার থেকে আনন্দ বাজার যাওয়া-আসার জন্য পূর্বপরিচিত সোহেলের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন।  আনন্দ বাজার গিয়ে দোকান থেকে স্পিড পানীয় কিনে তাতে কাশির সিরাপ মিশিয়ে নেশা জাতীয় দ্রব্য তৈরি করে সোহেলকে জোর করে খাওয়ান।  এরপর  সোহেল অচেতন হয়ে পড়লে শ্বাসরোধে হত্যার পর লাশ মুছারচর-তিলাবো রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায় তারা। 

হত্যার পরেরদিন মঙ্গলবার সকালে (২০ জানুয়ারি) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই মহসিন বাদী হয়ে মামলা করেন।  মামলার পর পিবিআই ছায়াতদন্ত  করে তথ্য প্রযুক্তির সহায়তায় পাঁচ আসামিকে গ্রেফতার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ও হীরা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার বিষয় স্বীকার করেন।  অন্য আসামি- দুলাল মিয়া, আবদুর রহিম ও আবুল কাশেম ছিনতাইকৃত অটোরিকশা কিনেছে বলে স্বীকার করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে বাবার সঙ্গে তর্ক, পরে গুলি করে হত্যা

ভারত প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে বাবার সঙ্গে তর্ক, পরে গুলি করে হত্যা

গুলিতে চার নাগা নাগরিক নিহত, আগুনে পুড়ল ৪০ ঘর

মণিপুরে ফের রক্তপাত গুলিতে চার নাগা নাগরিক নিহত, আগুনে পুড়ল ৪০ ঘর

‘সংসারে উদাসীন’ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

‘সংসারে উদাসীন’ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

আরও পড়ুন

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম