Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাবনা-১ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদের

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদের

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। রোববার (২৫ জানুয়ারি) বিকালে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

সম্প্রতি বিএনপিতে যোগদানের পর তিনি এ সিদ্ধান্ত জানালেন।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং স্বাধীনতার স্বপক্ষের ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। সে জন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, জীবনে অনেকবার নির্বাচন করেছি, পার্লামেন্ট মেম্বারও হয়েছি। ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার সপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন। সেই লক্ষ্যেই প্রার্থিতা প্রত্যাহার করে শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।

এর আগে গত ২১ জানুয়ারি ঢাকায় অধ্যাপক আবু সাইয়িদ বিএনপির চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে দেখা করে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। তার কর্মী-সমর্থকরাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন। তার প্রার্থিতা প্রত্যাহারের ফলে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াত মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাবনায় শিশু হত্যায় বিক্ষোভ: খুনের আগে ধর্ষণ, পরে দুই পা কেটে বস্তায়

পাবনায় শিশু হত্যায় বিক্ষোভ: খুনের আগে ধর্ষণ, পরে দুই পা কেটে বস্তায়

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম