Logo
Logo
×
   

সারাদেশ

‘ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই’

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

‘ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই’

ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। ধর্মের ভিন্নতা থাকলেও বাংলাদেশ একটাই। বাংলাদেশ সবার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে সর্বক্ষেত্রে নিষেধ করা হয়েছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের বিষয় নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৫টায় পাবনার চাটমোহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আলী আছগার এসব কথা বলেন। 

বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে তিনি অভিযোগ করে বলেন, আমাদের কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের পরিপন্থি। আমাদের নির্বাচনি অফিসকে বন্ধ করে দেওয়া হচ্ছে। লিফলেট-ব্যানার ছেঁড়া হচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থীর কর্মীরা এসব করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। জরিমানা ও শোকজও করা হয়েছে প্রার্থীকে; কিন্তু তারপরেও থেমে নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে- এমন টিকিট থাকলে আমাকে দেখান। আপনারা সার্চলাইট দিয়ে খুঁজে বের করেন। যদি জান্নাতের টিকিট কেউ দেখাতে পারেন তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেব। সাধারণ মানুষের যে সাড়া রয়েছে যদি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ লেভেল প্লেয়িং পরিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চাটমোহর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পাবনা জেলা জামায়াতের সাবেক সভাপতি ফজলুর রহমান, সহ-সম্পাদক এসএম সোহেল, হাবিবুর রহমানসহ জেলা এবং চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের জামায়াত ও এর অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .