Logo
Logo
×
   

সারাদেশ

কুমিল্লা-৫ আসন

জামায়াত প্রার্থীর অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

Icon

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

জামায়াত প্রার্থীর অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

কুমিল্লা-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসেনের নির্বাচনি অফিসে শুক্রবার সকাল ১০টায়  হামলা ও ভাঙচুর করেছে বিএনপি- এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী নিজেই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বুড়িচংয়ের ময়নামতি সাবের বাজারে নির্বাচনি অফিসে এ হামলা চালানো হয়।

জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর মোবারক হোসেন যুগান্তরকে বলেন,  বিএনপি হামলা-ভাঙচুর করে ক্ষমতায় যেতে চায়, তাদের ক্ষমতায় যাওয়া হবে না; তারা প্রতিদিন আমার নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুর করছে। আমি নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।

তিনি বলেন, বুধবার বুড়িচংয়ে আরেকটি নির্বাচনি অফিসে হামলা ও ভাংচুর করেছে তারা।

বুড়িচং থানার ওসি লুৎফর রহমান বলেন, আমরা তদন্ত করে হামলাকারীরা কারা তাদের গ্রেফতার করার চেষ্টা করছি।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপির ও ধানের শীষের গণজোয়ার এসেছে। বিএনপির গণজোয়ার দেখে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, আমাদের বিএনপির কোনো কর্মী জামায়াতে ইসলামীর নির্বাচন অফিসে ভাঙচুর হামলা করে নাই, তাদের অভিযোগ মিথ্যা।

বিএনপির প্রার্থী হাজী জসীমউদ্দিন জসিম বলেন, জামায়াতে ইসলামী বরং আমার অফিসে ব্যানার পোস্টার ছিঁড়ে নিয়ে গেছে- অভিযোগ করলে আমি করতে পারি; কিন্তু আমি অভিযোগ করিনি, আমার বিরুদ্ধে ও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .