মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জি কে গউছ।
|
ফলো করুন |
|
|---|---|
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য জি কে গউছ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন।
জি কে গউছ বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। অতএব মানুষকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সদা তৎপর থাকতে হবে। এ দেশের প্রতিটি মানুষই যেন নিরাপদে থাকতে পারে তা নিশ্চিত করতে হবে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে এতে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
