Logo
Logo
×
   

সারাদেশ

মঠবাড়িয়ায় আট কোটি টাকা মূল্যের সম্পত্তি দখলের অভিযোগ

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম

মঠবাড়িয়ায় আট কোটি টাকা মূল্যের সম্পত্তি দখলের অভিযোগ

ছবি: যুগান্তর

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের মঠবাড়িয়া-তুষখালী সড়কের পাশে শিক্ষক সমিতি ভবনের বিপরীতে আট কোটি টাকা মূল্যের ২৩ শতক ক্রয়কৃত সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে। একই এলাকার মৃত মহিউদ্দিন আহমদ টুকুর ছেলে ফরিদ আহমেদ মিঠুর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

সম্পত্তির সুষ্ঠু বন্টন এবং দখল বুঝে পেতে ইসমাইল হাওলাদার গং এবং সেলিম হাওলাদার গং আদালতে মামলা দায়ের করেছেন। শনিবার (৭ মার্চ) ইসমাইল হোসেন মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। 

ইসমাইল উপজেলার আন্ধার মানিক গ্রামের মৃত আবসার আলী হাওলাদারের ছেলে এবং সেলিম একই এলাকার মৃত জিন্নাত আলী হাওলাদারের ছেলে।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ১৯৫২ সালে মৃত প্রসন্নকুমার দাসের ছেলে মহেন্দ্রনাথ দাসের কাছ থেকে ইসমাইল হাওলাদারের ভাই শামসুল হক এবং সেলিম হাওলাদারের পিতা জিন্নাত আলী সাব কবলা দলিল মূলে ২৩ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। 

যার মৌজা- মঠবাড়িয়া, জে এল- ২১, সাবেক দাগ- ১৬২৯, হাল দাগ-১৪৫০, সাবেক খতিয়ান- ১২০, বর্তমান খতিয়ান- ৫১৭. একই দাগ ও খতিয়ানে মোট সম্পত্তি ৯৩ শতাংশ। 

এই ২৩ শতাংশ সম্পত্তি বাদে অন্যান্য সম্পত্তি জমির মালিক মহেন্দ্র নাথ দাসের অন্যান্য ওয়ারিশদের নিকট থেকে মিঠুর দাদী আসিয়া খাতুন না দাবি চুক্তিপত্র দলিল মূলে ক্রয় করেন।

সেই সুবাদে মিঠু পুরো সম্পত্তি জবরদখলপূর্বক নিজের দখলে নেন। এই দখল দেখিয়ে অবৈধভাবে জমির রেকর্ড করিয়ে নেন তিনি। ঘটনায় একাধিক সালিশ বৈঠক হলেও মিঠু কাগজ পত্র না দেখিয়ে জমি নিজ দখলে রাখে।

এ ব্যাপারে অভিযুক্ত প্রকৌশলী ফরিদ আহমেদ মিঠু বলেন, কাগজপত্রে তারা জমি পেলে আমি ছেড়ে দেব। 

বাদী পক্ষের আইনজীবী মো. আবুল কালাম আজাদ বলেন, কাগজপত্র আমাদের অনুকূলে রয়েছে। আশা করছি আদালত পর্যালোচনা শেষে আমাদের পক্ষেই রায় দেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম