Logo
Logo
×
   

সারাদেশ

জাটকা রক্ষায় অভিযানে ১৮ জেলের কারাদণ্ড

Icon

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম

জাটকা রক্ষায় অভিযানে ১৮ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে আটক জেলেরা। ছবি: যুগান্তর

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ১৮ জেলে আটকসহ মাছধরা নৌকা ও বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে মোহনপুর নৌ-পুলিশ।

বুধবার (১০ মার্চ) বিকালে মেঘনা নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমতউল্লার নেতৃত্বে মোহনপুর নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১৪ জেলেকে ৪টি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। 

আটক প্রত্যেক জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত এবং জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত নৌকা নিলাম করার জন্য মৎস্য অফিসারের জিম্মায় রাখা হয়। 

এ বিষয়ে মোহনপুর নৌ-পুলিশ থানার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ-পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম