Logo
Logo
×
   

সারাদেশ

শ্রীমঙ্গলে অটো-মাইক্রো সংঘর্ষে নিহত ২

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম

শ্রীমঙ্গলে অটো-মাইক্রো সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত আরও দুজনের মধ্যে একজনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে যেতে সিরাজনগর এলাকার সৈয়দ সালাউদ্দিনের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়। অন্যদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ও অপরজনের অবস্থাও মুমূর্ষু বলে জানা গেছে। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম