Logo
Logo
×
   

সারাদেশ

তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: এমপি আমান

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: এমপি আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান, খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি।

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বুধবার দুপুরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় গাছের চারা রোপণকালে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি এবং পথচারীদের জন্য ছায়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও বৃক্ষরোপণ ও এর রক্ষণাবেক্ষণে এগিয়ে আসা প্রয়োজন। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

এ সময় সড়ক ও জনপদ বিভাগ, মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, কেরানীগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হারুন উর রশিদ এবং উপসহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম