Logo
Logo
×
   

সারাদেশ

হজের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে প্রশিক্ষণ দরকার: হুইপ জি কে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

হজের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে প্রশিক্ষণ দরকার: হুইপ জি কে গউছ

জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি। ছবি: যুগান্তর

জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি বলেছেন, শুধু গাইড পড়ে হজের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানা কঠিন। এজন্য দরকার প্রশিক্ষণ।  বিশেষ করে তাকবিরগুলো নিজের ঘরে পড়ে মুখস্ত করে নিবেন। 

শুক্রবার (৩ এপ্রিল) বাদ জুমা হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, হাজিদের অবশ্যই হজের ফরজ, ওয়াজিব, সুন্নাতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। খাবার গ্রহণের বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবেনা। যত কম খাবার গ্রহণ করবেন তত সুস্থ থাকবেন। নিজেদের পিলার নাম্বার প্রয়োজনে মোবাইল ফোনে ছবি উঠিয়ে রাখবেন। যেন হারিয়ে না যান।

জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মো. মামুনুর রশিদ। 

প্রশিক্ষণে এবার হবিগঞ্জ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ শতাধিক হজযাত্রী অংশ নেন। প্রশিক্ষণে নিজের বাস্তব অভিজ্ঞতা হজযাত্রীদের সঙ্গে আলোচনা করেন হুইপ আলহাজ জি কে গউছ এমপি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম