Logo
Logo
×
   

সারাদেশ

পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা

চ্যাটজিপিটি ব্যবহারে মোবাইল ফোনসহ পরীক্ষার্থী আটক

Icon

পাবনা ও পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

চ্যাটজিপিটি ব্যবহারে মোবাইল ফোনসহ পরীক্ষার্থী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করায় মোবাইল ফোনসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।

অসদুপায় অবলম্বনকারী ওই পরীক্ষার্থীর নাম মো. ইমন। তার রোল নম্বর ১৫২৩৪৯। তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর একপর্যায়ে হলের দায়িত্বে থাকা এক শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে তল্লাশি করে তার কাছে একটি মোবাইল ফোনসেট পাওয়া যায়। এরপর তাকে পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে নিয়ে আসা হয়।

অভিযুক্ত ওই শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন নিয়ে আসছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমি ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর মিলাতে চেয়েছি; কিন্তু আমি তা করতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খান বলেন, পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .