Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হজ এজেন্সি ব্যবসায় নামলেন জাতীয় দলের দুই ক্রিকেটার

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম

হজ এজেন্সি ব্যবসায় নামলেন জাতীয় দলের দুই ক্রিকেটার

ছবি: যুগান্তর।

Advertisement

হজ এজেন্সি ব্যবসায় অনেক আগেই নাম লেখালেও এবার বৃহৎ পরিসরে যাত্রা শুরু করলেন জাতীয় দলের দুই ক্রিকেটার তানজিম হাসান সাকিব ও মোহাম্মাদ মৃত‍্যুঞ্জয় চৌধুরী।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় যশোর শহরের আরএন রোডে ‘ফ্লাই রিহলার’ নামে হজ এজেন্সির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে এই দুই ফাস্ট বোলারের সঙ্গে এদিন যোগ দেন আরেক ফাস্ট বোলার এবাদত হোসেনও। 

দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যালয়টির উদ্বোধন করেন যশোরের দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম আব্দুল মান্নান কাসেমী।

‘ফ্লাই রিহলার’ ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব বলেন, হজ ও ওমরাহ শুধু একটা সফর না। মানুষের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা। আল্লাহর ঘরে যাওয়ার জন্য সব মুসলিমের স্বপ্ন থাকে। জাতীয় দলের ক্রিকেটার হয়ে আমার কাছে অনেক ব্যবসার অপশন ছিল; কিন্তু মানুষের স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি। এটা শুধু একটা ব্যবসা না, দাওয়াতের সেক্টর। যখন ভাবি আমাদের মাধ্যমে, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে একটি মানুষের স্বপ্নের জায়গায় পৌঁছে দিতে পারব। আল্লাহ ঘরে যাবতীয় কাজের দাযিত্ব আমাদের। এর থেকে বড় প্রাপ্তি অন্য কোনো সেবা হতে পারে না। 

আরেক ফাস্ট বোলার ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মৃত‍্যুঞ্জয় চৌধুরী বলেন- হজ এজেন্সিগুলোর অনিয়ম, প্রতারণা, বাড়িভাড়া জটিলতা এবং ভিসা সংক্রান্ত গাফিলতির কারণে প্রতি বছরই হাজার হাজার হজযাত্রী চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার শিকার হন। হজ গমনেচ্ছুক যাত্রীদের মানসম্মত সেবা দানের নিশ্চিয়তা দিতেই ‘ফ্লাই রিহলার’ যাত্রা শুরু হয়েছে। আমাদের ঢাকা, যশোর ও ঝিনাইদহ শাখা রয়েছে। দ্রুত সিলেট ছাড়াও বাংলাদেশের সব জেলায় ‘ফ্লাই রিহলার’ যাত্রা শুরু হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়তুল মুদাররেছিন সহ-সভাপতি নুরুল ইসলাম, যশোর মহিলা আলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, ইসলামী ব্যাংক যশোর শাখার ম্যানেজার জামিনুর রহমান, আসসুন্নাহ ট্রাস্ট ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর খালিদ আব্দুল্লাহ মাদানি প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম