Logo
Logo
×
   

সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফাইল ছবি।

বগুড়ার শিবগঞ্জে বজ্রাঘাতে আকবর আলী সরদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের উত্তর ছাতরা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত আকবর আলী সরদার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের উত্তর ছাতরা গ্রামের মৃত বসারত আলী সরদারের ছেলে। তিনি বুধবার দুপুরে বাড়ি থেকে গ্রামের বিলে ঘাস কাটতে ও ধানখেত দেখতে যান। এ সময় এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছিল। বিকাল গড়িয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে মাঠে যান। পরে তাকে ধানখেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঝড়-বৃষ্টির মধ্যেই বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে। 

ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, উপজেলার উত্তর ছাতরা গ্রামে বজ্রাঘাতে আকবর আলী সরদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে পরিবারের সদস্যরা বিষয়টি থানায় অবহিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম