Logo
Logo
×
   

সারাদেশ

রাজনীতি ছাড়লেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:২৫ পিএম

রাজনীতি ছাড়লেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল

কামরুল হাসান

মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক কামরুল হাসান। একই সঙ্গে তিনি সক্রিয় রাজনীতি থেকে স্থায়ীভাবে অবসরের ঘোষণা দিয়েছেন।

কামরুল হাসান জানান, সাংবাদিকতা ও রাজনীতি একসঙ্গে হয় না। এছাড়া পারিবারিক কিছু সমস্যার কারণে স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সহকর্মী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংবাদিকতা অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তবে পেশাগত দায়বদ্ধতা, নৈতিক অবস্থান এবং ব্যক্তিগত বাস্তবতা বিবেচনায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ২০২২ সালে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে কামরুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন। এর আগে তিনি মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত মুখ হিসেবে কাজ করে আসছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .