Logo
Logo
×
   

সারাদেশ

রামিসার কবর জিয়ারতে এসে কান্নায় ভেঙে পড়লেন এমপি শেখ আব্দুল্লাহ

Icon

সিরাজদিখান-শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:২৪ পিএম

রামিসার কবর জিয়ারতে এসে কান্নায় ভেঙে পড়লেন এমপি শেখ আব্দুল্লাহ

কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও অঝোরে কেঁদে ফেলেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

মুন্সীগঞ্জের আলোচিত শিশু রামিসার কবর জিয়ারত করতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজ শেষে রামিসার কবর জিয়ারতে আসেন তার শোকাহত বাবা এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও অঝোরে কেঁদে ফেলেন সংসদ সদস্য। উপস্থিত এলাকাবাসীর অনেকেই এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, নির্মম এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামিসার কবর জিয়ারতের সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই নিহত শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সংসদ সদস্য এ সময় রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

উল্লেখ্য, সম্প্রতি রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম