Logo
Logo
×
   

সারাদেশ

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:১৭ পিএম

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার। ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ সুরুজ খান ও রবিউল ইসলাম নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) ভোরে হিলির চেকপোস্ট সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। একইদিন দুপুরে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার সুরুজ খান হিলির উত্তর বাসুদেবপুর এলাকার মৃত আজাদ খানের ছেলে ও রবিউল ইসলাম একই এলাকার মৃত হাসান আলীর ছেলে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ভারত থেকে মাদকের একটি চালান দেশে প্রবেশের পর হিলির উত্তর বাসুদেবপুর এলাকায় কেনাবেচা হচ্ছে এমন খবর পাই। এ সংবাদের প্রেক্ষিতে পুলিশের একটি টহল দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুরুজ ও রবিউল নামের দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে দুই হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। 

তাদের মধ্যে একজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম