Logo
Logo
×
   

সারাদেশ

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

একাত্তরে পরাজিতরা বাংলাদেশকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:২২ পিএম

একাত্তরে পরাজিতরা বাংলাদেশকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও অসহায়দের আর্থিক সহায়তা দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

একাত্তরের পরাজিতরা বাংলাদেশকে ব্যর্থ করার জন্য অপচেষ্টা ও অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (২৬ মে) বিকালে পঞ্চগড়ের নগরকুমারীস্থ বাসভবনে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও অসহায়, অসুস্থ্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা কোন কুল কিনারা পাচ্ছেন না। তারা স্বাধীনতাকে বিশ্বাস করতো না, একাত্তরকে বিশ্বাস করতো না, তারা বাংলাদেশকে বিলীন করতে চায়। তাই  স্বাধীনতা বিরোধিরা সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, জুলাই শহীদদের যে অবদান আমরা তা ধারন করবো। কথা অনেক বলবো, কাজ করবো না সেই নীতিতে প্রধানমন্ত্রী বিশ্বাস করে না বলেই তিনি প্রমান করেছেন কথায় নয় কাজে বিশ্বাস করেন। তিনি জুলাই শহীদ ও যোদ্ধাদের এবং তাদের পরিবারকে ভুলেননি। আমি পঞ্চগড়ের শহীদ পরীবারের সন্তন ও স্ত্রীদের যোগ্যতা অনুযায়ী আমার মন্ত্রণালয়ে চাকরীর ব্যবস্থা করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম প্রমুখ।

এ সময় জুলাই আন্দোলনের পঞ্চগড় জেলার ৬টি শহীদ পরিবারের সদস্য, অসহায়, অসুস্থ্য প্রতিবন্ধী ব্যক্তি ৩০ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম