Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মির্জা ফখরুল

কৃষিজমি নষ্ট করে উন্নয়ন নয়, বিশ্ববিদ্যালয় ভবন হবে ভার্টিক্যাল পদ্ধতিতে

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:৫১ পিএম

কৃষিজমি নষ্ট করে উন্নয়ন নয়, বিশ্ববিদ্যালয় ভবন হবে ভার্টিক্যাল পদ্ধতিতে

বহুতল ভবন নির্মাণের মাধ্যমে ‘ভার্টিক্যাল পদ্ধতি’ অনুসরণ করে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

Advertisement

দেশের উন্নয়নমূলক কাজের কারণে যেন কোনোভাবেই কৃষিজমি নষ্ট না হয়, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে আবাদি কৃষিজমি প্রতিনিয়ত কমে আসছে, যা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তার জন্য মোটেও ভালো লক্ষণ নয়। এ কারণে আমরা চেষ্টা করব, সব দিক বিবেচনায় রেখে পরিবেশবান্ধব উন্নয়নকাজ করতে। আমি সব সময় বলেছি, আমরা যতটা পারি কৃষিজমি রক্ষা করব। প্রয়োজনে ওপরের দিকে অবকাঠামো নির্মাণের চিন্তা করব, তবুও কৃষির বড় ধরনের ক্ষতি হতে দেওয়া যাবে না।

অস্ট্রেলিয়ার সিডনিতে গড়ে ওঠা আধুনিক বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনে মন্ত্রী আরও বলেন, আবাদি জমি অপচয় না করে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে ‘ভার্টিক্যাল পদ্ধতি’ অনুসরণ করে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। এতে জায়গার সাশ্রয় হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফসলি জমিও সুরক্ষিত থাকবে।

উন্নয়ন প্রকল্পে যেকোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম, গাফিলতি বা দুর্নীতি হলে অবশ্যই শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার (এসপি) বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় সরকার ও জেলা প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম