Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি আর নেই

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫০ পিএম

কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি আর নেই

আহমদ গনি চৌধুরী। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।  

শুক্রবার (৫ জুন) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আহমদ গনি চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৬ জুন) বেলা ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

আহমদ গনি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম