Logo
Logo
×
   

সারাদেশ

নেত্রকোনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

নেত্রকোনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

নেত্রকোনার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের কৃষক জামাল মুন্সি (৫৫) বৃষ্টির মধ্যে বাড়ির সামনে বজ্রপাতে নিহত হন। একই সময়ে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক সবুজ মিয়া (৫৩) বাড়ি থেকে বের হয়ে হাটে যেতে চাইলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তিদের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .