Logo
Logo
×
   

সারাদেশ

মক্তবে যাওয়ার পথে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

মক্তবে যাওয়ার পথে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে যাওয়ার পথে এক শিশুকে (৮) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত আনোয়ার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি বাড়ি থেকে মক্তবে পড়তে যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় মসজিদের দিকে রওনা হয়। পথে অভিযুক্ত আনোয়ার কৌশলে তাকে ডেকে বাড়ির পাশের একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন শিশুটির স্বজনরা। পরে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর গুরুতর অবস্থায় তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম