Logo
Logo
×
   

সারাদেশ

কেরানীগঞ্জ বিআরটিএ কার্যালয়ে অভিযান, ৪ দালালের কারাদণ্ড

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:৩২ এএম

কেরানীগঞ্জ বিআরটিএ কার্যালয়ে অভিযান, ৪ দালালের কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে পরিচালিত এ অভিযানে ঢাকা বিআরটিএ আদালত-৫-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই দালালি ও অনিয়মের অভিযোগে চারজনকে দণ্ড দেন। এর মধ্যে মো. আবদুল সালাম ও মো. পিন্টুকে ৪০ দিন এবং নুর মোহাম্মদ ও মো. ইয়াছিন আরাফাতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

অভিযানে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। বিআরটিএ সূত্র জানায়, দালালমুক্ত ও সেবাগ্রহীতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম