|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহরকান্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজারসংলগ্ন সেতুর কাছে নদীতে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নবজাতকটি একটি কালো শার্টে মোড়ানো ছিল এবং ইট দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা নবজাতকের লাশ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
