বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গৌরীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোহাম্মদ।
তিনি বলেন, নুরুল ইসলাম ছিলেন শিল্পপ্রেমী ও দেশমাতৃকার পুনর্গঠনের একজন কর্মযোদ্ধা। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। এই দেশপ্রেম থেকেই তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি দেশের লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন, তার প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন জনমানুষের মুখপাত্র হিসেবে কাজ করছে। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে তারা অনড়। এই আদর্শের প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার প্রভাষক (আরবি) মো. অলি উল্লাহ। আলোচনায় অংশ নেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, সাংবাদিক শামীম আনোয়ার, আব্দুর রউফ দুদু, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা ও লুৎফা রূপা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহ-সাংগঠনিক সম্পাদক চায়না রানী সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম এবং সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহসহ অন্যরা।
