Logo
Logo
×
   

সারাদেশ

জঙ্গলে মুখে কাপড় গুঁজে শিশুকে ধর্ষণ

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

জঙ্গলে মুখে কাপড় গুঁজে শিশুকে ধর্ষণ

জামালপুরের মাদারগঞ্জে জঙ্গলে নিয়ে মুখে কাপড় গুঁজে চার বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। বুধবার উপজেলার চর লোটাবর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই শিশুকে পার্শ্ববর্তী এলাকার স্বপন (৪০) নামে এক লম্পট বাড়ির পাশের জঙ্গলে নিয়ে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে। স্বজনরা শিশুটিকে খুঁজে না পেয়ে একপর্যায়ে কলাগাছে ঘেরা জঙ্গল থেকে মুখে কাপড় গুঁজা ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। এ সময় এলাকাবাসী ধর্ষক স্বপনকে আটক করে রাখেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

লম্পট ধর্ষক স্বপনের বাড়ি সিলেট জেলায়। সে চর লোটাবর গ্রামে মামার বাড়িতে থাকে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, শিশুটির অভিভাবকরা থানায় এলে মামলা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .