Logo
Logo
×
   

সারাদেশ

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬

ছবি: যুগান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়াছ পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন রওশন আক্তার (৩৮), মো. মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যাওয়ার ঘটনায় সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম