Logo
Logo
×
   

সারাদেশ

সন্তানকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

সন্তানকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

নিয়ামতপুর থানা

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে একমাত্র পুত্রসন্তানকে বিষ খাইয়ে নিজে বিষপান করেন এক মা। ঘটনা জানাজানি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি ১ বছর ৫ মাসের শিশু আবু সাইদকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুর বাবার নাম হারুন অর রশিদ। মায়ের নাম সাহিদা। পশ্চিম মিরাপাড়া গ্রামের বাসিন্দা তারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মতের মিল হচ্ছিল না সাহিদার। এতে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়াঝাঁটি লেগেই থাকত। বুধবার দুপুরের পর যেকোনো সময় নিজ বাড়িতে সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন সাহিদা। বিষক্রিয়া শুরুর পর পরিবারের সদস্যরা টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় মা সাহিদা ও তার শিশুসন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়ার প্রস্তুতির সময় শিশুটি মারা যায় এবং সাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .