রাজশাহীতে মাদকদ্রব্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:০৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুকুমার নওগাঁর মহাদেবপুর উপজেলার মধুবন এলাকার মৃত খলিলের ছেলে। তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ১৮ জানুয়ারি র্যাব-৫, রাজশাহী অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ সুকুমারকে গ্রেফতার করে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে বেলপুকুর থানা পুলিশ মামলার তদন্ত শেষে আসামি সুকুমারের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
