Logo
Logo
×
   

সারাদেশ

নবাবগঞ্জে দুর্বৃত্তরা এক রাতেই কেটে ফেলেছে ২৯৬টি আমগাছ

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

নবাবগঞ্জে দুর্বৃত্তরা এক  রাতেই কেটে ফেলেছে  ২৯৬টি আমগাছ

পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে নবাবগঞ্জে আমবাগানের প্রায় ২৯৬টি আমগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।

চোখের সামনে সযত্নে গড়ে তোলা স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাগান মালিক। এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দ্রুত গ্রেফতার দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জানা গেছে, নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামের মাজেদুল ইসলাম কৃষি অফিসের সহযোগিতায় উন্নত জাতের ৩৫০টি আমের চারা নিয়ে গত ৪ বছর পূর্বে ৩ বিঘা জমিতে বাগান গড়ে তোলেন। অনেক গাছেই চলতি মৌসুমে আম ধরছিল।

শুক্রবার মধ্যরাতে একদল দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে বাগানের ২৯৬টি আমগাছ গোড়া থেকে কেটে ফেলে। বাগান মালিক মাজেদুল ইসলাম জানান, গাছগুলো আমার সন্তানের মতো ছিল। এক রাতেই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল।

ওসি আব্দুল কুদ্দুস জানান, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান দুলালসহ ৭ জনের নামে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে প্রধান আসামি খলিলুর রহমান দুলালকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম