Logo
Logo
×
   

সারাদেশ

যুবদল নেতা গ্রেফতার

মেঘনায় স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম

মেঘনায় স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে

কুমিল্লার মেঘনায় প্রথম স্ত্রী ও দুই সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে করেছেন যুবদল নেতা আরিফ প্রধান। এ ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আরিফ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব। শনিবার গোবিন্দপুর ইউনিয়নের থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

জানা যায়, আরিফ প্রধানের প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকাসত্ত্বেও প্রতিবেশী ভাগনির সঙ্গে সম্পর্কে জড়ায়। একপর্যায়ে তাকে বিয়ে করলে প্রথম স্ত্রী লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওসি (তদন্ত)  মো. আমিনুল ইসলাম বলেন, প্রথম স্ত্রীর মামলায় আরিফ প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম