Logo
Logo
×
   

সারাদেশ

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

ফাইল ছবি

মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে যুগান্তর পত্রিকার মীরসরাই প্রতিনিধি মাহবুব পলাশকে আহ্বায়ক করা হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) বিকাল থেকে ক্লাব কার্যালয়ে সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৪-২৬ মেয়াদের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  নবগঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক সংবাদ প্রতিনিধি রনজিত ধর এবং সি প্লাস প্রতিনিধি বাবলু দে।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য- বিপুল দাস, রাজীব মজুমদার, নাছির উদ্দিন, কামরুল ইসলাম, ইমাম হোসেন, দিদারুল আলম, অজয় কুমার দে, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসাইন, কমল পাটোয়ারী, এমদাদুল হক ভূঞা, সানোয়ার ইসলাম রনি ও জিয়াউর রহমান জিতু। 

সভায় আগামী ৩০ দিনের মধ্যে সংগঠনের নিয়ম মোতাবেক নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম