Logo
Logo
×
   

সারাদেশ

নারিকেল গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

নারিকেল গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের দাড়াপাড়া গ্রামে নারিকেল গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হরিরামপুর পাথারেপাড়া গ্রামের আইবুদ্দির ছেলে মওলা (৩৫) এবং দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন (৬০)।

বুধবার সকালে দাড়াপাড়া এলাকায় একটি নারিকেল গাছ কাটার সময় গাছটি বিদ্যুতের তারের উপর পড়ে যায়। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরে গাছটি সরানোর চেষ্টা করেন মওলা ও আজিমুদ্দীন। এ সময় বিদ্যুৎস্পর্শে মওলা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আজিমুদ্দীনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .