প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব সেবা নিশ্চিতকরণে অন্তর্ভুক্তিমূলক বাজেট বরাদ্দের আহ্বান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম
প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব সেবা নিশ্চিতকরণে অন্তর্ভুক্তিমূলক বাজেট বরাদ্দের আহ্বান
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমতাভিত্তিক, প্রবেশগম্য ও অন্তর্ভুক্তিমূলক জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা ও বাজেটে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সহযোগিতায় নগর ভবনের হলরুমে আয়োজিত স্থানীয় পর্যায়ের নীতি সংলাপে এ গুরুত্ব তুলে ধরা হয়।
এ নীতি সংলাপে প্রতিবন্ধী ব্যক্তিদের জনসেবা ও স্থানীয় শাসন ব্যবস্থায় সমতাভিত্তিক প্রবেশাধিকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা ও বাজেটে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, জনসেবা প্রদানে প্রবেশগম্যতার প্রতিবন্ধকতা ও সম্ভাবনা এবং সরকারি প্রতিষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ওপিডিএস ও সুশীল সমাজ সংগঠনের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সংলাপে গাজীপুর সিটি করপোরেশন, জেলা পর্যায়ের সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, সুশীল সমাজ সংগঠন, উন্নয়ন সহযোগী গণমাধ্যম প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন।
নাগরিক সম্পৃক্ততা তহবিলের (সিইএফ) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মতিয়ার রহমান।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের সচিব ফিরোজ আল মামুন, জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক জাহিদুল ইসলাম, বি-স্ক্যানের পরিচালক মুহাম্মদ ইফতেখার মাহমুদ, ডিআইসিইর অ্যাসিন্টেন্ট কো-অর্ডিনেটর মবিনুর রহমান বক্তব্য রাখেন।
