Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

Advertisement

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহে পৃথক স্থানে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দক্ষিণ গফরগাঁও উপজেলার বাগড়া এবং নান্দাইল উপজেলার চরমহিশকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, দক্ষিণ গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের বাগরাপাড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. রাতুল (১৯) এবং পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চরমহেশকুড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া (৪৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লংগাইর ইউনিয়নের বাগরাপাড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. রাতুল একটি স্থানীয় প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ বেলা ১১টার দিকে তিনি স্থানীয় একটি ফিশারিতে মাছের খাদ্য দিতে যান। এ সময় তিনি অসাবধানতাবশত ফিশারির বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চরমহেশকুড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া (৪৫) পানির মোটর পাম্পের বিদ্যুৎ লাইনের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। 

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাসরিন সুলতানা মুন বিদ্যুৎস্পর্শে দুটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গফরগাঁও থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক স্থানে বিদ্যুৎস্পর্শ হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম