Logo
Logo
×
   

সারাদেশ

ডাসারে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ, শিশু শ্রমিকের মৃত্যু

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম

ডাসারে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ, শিশু শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নীরব শরীফ (১৪) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নীরব শরীফ পুর্ব বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে গোপালপুর এলাকার একটি গ্যারেজে কাজ করছিল নীরব। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যালযুক্ত একটি ড্রামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে নীরবের বাম পা ছিন্নভিন্ন হয়ে গুরুতর দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিস্ফোরণের কারণ জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম