Logo
Logo
×
   

সারাদেশ

রায়পুরায় গণপিটুনিতে চোর নিহত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

রায়পুরায় গণপিটুনিতে চোর নিহত

নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণপিটুনিতে হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) উপজেলার পাড়াতলী ইউনিয়নের সিংড়াপুর গ্রামে অবস্থিত প্রবাসী আব্দুল সালাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হৃদয় মিয়া রোববার দিবাগত রাতে (আনুমানিক রাত ৩টায়) ওই প্রবাসীর বাড়িতে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন এবং ঘরের দরজার ছিটকানি লাগিয়ে দেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে বেঁধে রাখেন।

সকালে চোরের জবানবন্দি নেওয়ার সময় স্থানীয় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .